মেহেরপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল সকাল থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দুই পাশে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে এ উচ্ছেদ অভিযান কার্যক্রম। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বর্ধিতকরণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সওজ বিভাগের কর্মকর্তারা। অভিযানের নেতৃত্ব দেন সওজ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় উপস্থিত ছিলেন সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও উপসহকারী প্রকৌশলী শাহীন মিয়া।
মেহেরপুরে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান
মেহেরপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল সকাল থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দুই পাশে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে এ উচ্ছেদ অভিযান কার্যক্রম। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বর্ধিতকরণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সওজ বিভাগের কর্মকর্তারা।










