মুজিব বর্ষ উপলক্ষে ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে, ঝালকাঠি সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১০টি পাওয়ার পাম্প (এলএলপি) বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মঈন তালুকদার, উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।