রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ অনেকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২২ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই শোকাবহ পরিস্থিতিতে আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য রেমিট্যান্স যোদ্ধা দিবসের সব অনুষ্ঠান স্থগিত করেছে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্ধারিত তারিখে আর কোনো অনুষ্ঠান আয়োজিত হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ নির্ধারণ করে পরবর্তীতে সবাইকে জানিয়ে দেয়া হবে।