গত ৪ ফেব্রুয়ারি বণিক বার্তার ১১ পৃষ্ঠায় ‘লক্ষ্মীপুরে ইটভাটায় দৈনিক পুড়ছে ২০০ মণ কাঠ’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক হারুনুর রশিদ। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘সংবাদের একটি অংশে আমার বরাত দিয়ে উল্লেখ করা হয় “‍অনুমোদনহীন ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনে বারবার অনুরোধ জানানো হয়েছে কিন্তু কর্ণপাত করছে না প্রশাসন”— মূলত এ ধরনের কোনো বক্তব্য আমি দিইনি।’

প্রতিবেদকের বক্তব্য: সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সেখানে কারো কোনো বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়নি।