লোকালয়ে এসে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) এলপিসি রেস্ট হাউজের রান্নাঘর তছনছ করে দিয়েছে বন্য হাতি। রোববার রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত হাতির একটি দল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এ ঘটনা ঘটিয়েছে। হাতির দল রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘর ভাংচুর করে।