বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘এখন পেঁয়াজের দাম কমেছে। জিনিসপত্রের দাম কমেছে। মানুষ একটু স্বস্তিতে আছে। এখন তারা (বিএনপি) ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। পেঁয়াজ হয়তো ১২০ টাকা কেজি হতো, সেটা ৬০ টাকা হয়েছে; এটি তাদের সহ্য হয় না। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক; এটা তারা চায় না।’
কাদেরিয়া বাহিনীর জাদুঘরের পাশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নামে যেন একটি স্কুল হয়, তিনি সে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদেরw সিদ্দিকী বীর উত্তম।










