খেলার মাঠ রক্ষার দাবিতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল উপজেলা সদরে বাইট্টাপাড়া এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাৎ ফরাজী, এবিএস মামুন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, সংবাদকর্মী আবু দারদা খানসহ স্থানীয় খেলোয়াড়রা। মানববন্ধনে বক্তারা বলেন, বাইট্টাপাড়া এলাকায় একটি মাত্র খেলার মাঠ রয়েছে। মাঠের পাশে মসজিদের জায়গা থাকার পরও উন্মুক্ত মাঠে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে মাঠটিতে আর খেলাধুলা করা যাচ্ছে না।
খেলার মাঠ রক্ষায় রাঙ্গামাটিতে মানববন্ধন
খেলার মাঠ রক্ষার দাবিতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল উপজেলা সদরে বাইট্টাপাড়া এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাৎ ফরাজী, এবিএস মামুন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, সংবাদকর্মী আবু দারদা খানসহ স্থানীয় খেলোয়াড়রা।










