যশোরের মণিরামপুরে ১০ পিস স্বর্ণবার উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় জাহিদুর রহমান নামে একজনকে আটক করা হয়। গতকাল উপজেলার বাঁধাঘাটা থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। জাহিদুরের বাড়ি মানিকগঞ্জের সিংড়ায়।

যশোর ডিবি পুলিশের ইনচার্জ রূপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের একটি টিম মণিরামপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এ সময় বাঁধাঘাটা নামক স্থানে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণবারসহ জাহিদুরকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। স্বর্ণবার সরকারি কোষাগারে জমা করা হবে।