ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরবর্তীতে পুনঃনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাইমুম সরওয়ার কমল ও নজরুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










