সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে অস্থায়ীভাবে ছয়টি আইসিইউ শয্যার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে আইসিইউ শয্যা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম।