প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মালয়েশিয়ায় গেছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠকের আগে ড. ইউনূসকে স্বাগত জানান।

তাদের উপস্থিতিতে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত।

ড. ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পুত্রজায়ায় আগত প্রতিনিধিদল, কূটনীতিক ও অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

দ্বিপক্ষীয় বৈঠকের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা আন্তরিক কিছু মুহূর্ত কাটান।