সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র গঠন ও আমলাতন্ত্র: দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিজ্ঞতা ও বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বেশ কয়েকজন সাবেক আমলা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।
বৈঠকটিতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের আমলাতন্ত্রের নানা সমস্যা ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। এতে আমলাতন্ত্রে রাজনৈতিক পাটাতন ভাঙার পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছেন বক্তারা। নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে গোয়েন্দা প্রতিবেদন বাদ দিলে আমলাতন্ত্রের প্রায় সিংহভাগ রাজনীতিকরণ ঠেকানো যাবে বলে মনে করেন তারা।
গোলটেবিল বৈঠকে গভর্ন্যান্স গবেষক ইউসূফ জারিফের লেখা লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক শাফিউল ইসলাম। এছাড়া পুরো লিখিত বক্তব্যটি অনুষ্ঠানের উপস্থিত ব্যক্তিদের দেয়া হয়।
সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসির সভাপতি ও সাবেক আমলা মোহাম্মদ শরিফুল আলমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক আমলা মোহাম্মদ আবদুল কাইয়ুম, খ ম কবিরুল ইসলাম, সাবেক কূটনীতিক সাকিব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফুল ইসলাম প্রমুখ।










