মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপনে এবার কবির জন্মস্থান সাগরদাঁড়িতে বসবে নয়দিনের মধুমেলা। জন্মদিন  উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি সকালে জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। 

কবির ২০০তম জন্মবার্ষিকী এবং ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ১৯-২৭ জানুয়ারি পর্যন্ত মাইকেল মধুসূদন ইনস্টিটিউট ময়দানে মেলা আয়োজন করা হবে। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো. রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খানম রেখা, শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা প্রমুখ।