স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন পাঁচ জেলায় পরীক্ষা নেয়া হবে। শিগগির এ সূচি প্রকাশ করা হবে।
গতকাল দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ার পর ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে এ বোর্ডের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়।










