যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় ২০টি স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি। এ সময় আতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, উদ্ধার করা স্বর্ণবার ট্রেজারিতে জমা দেয়া হবে।
স্বর্ণবার উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় ২০টি স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি।










