অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।










