গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এর আয়োজন করে।

আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগ, আইনজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নবীন আইনজীবীদের পেশাগত সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘‌দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সরকার যাচাই-বাছাই করছে। সরকার চায় না অন্যায়ভাবে কেউ কষ্ট পাক। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা।