ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ছাত্র ও যুব মৈত্রীর নেতারা। এ সময় মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান তারা। দাবি আদায়ে গতকাল সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ‘উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রসরমাণ হলেও ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ নেই। প্রধানমন্ত্রী এসব দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও উদ্যোগ নেয়া হয়নি।’