রাজশাহীর চারঘাটে দুটি বিদেশী পিস্তলসহ আরিফুল ইসলাম ওরফে রতন (৩২) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রাউথা দাড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান তার সহযোগী বাবু ঢালী (৩৩)।

আটক আরিফুল ইসলাম রতন জেলার বাঘা উপজেলার মিরগঞ্জ মোহদীপুর এলাকার আবুল হাশেমের ছেলে। তার সহযোগী বাবু ঢালী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকার আজিজুল ঢালীর ছেলে। দুজনের বিরুদ্ধে রাতেই চারঘাট মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

র‍্যাব বলছে, আটক রতন ও পলাতক বাবু ঢালী অস্ত্র ব্যবসায়ী। অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই রাউথা দাড়িপাড়া বালু মহালের সামনে বাঁধের ওপর অবস্থান করছিলেন তারা। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‍্যাব-৫-এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। ওই সময় রতন ধরা পড়লেও র‍Åাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাবু ঢালী।