গতকাল ভোরে একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক ব্যক্তির সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন।
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। পরে অভিনয়েও কাজ শুরু করেন তিনি। কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এ অভিনেত্রী। তার অভিনীত নাটকের মধ্যে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী উল্লেখযোগ্য। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন তিনি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করে পুলিশ। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রিধিকার মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’










