পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন জালিয়াতির অভিযোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলার লংগদু উপজেলার মাইনিমুখ থেকে তাকে গ্রেফতারের তথ্য জানায় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়।