যশোরে ৫০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে হয়েছে। গতকাল দুপুরে এসসিআই বাংলাদেশের তত্ত্বাবধানে ঝিকরগাছা উপজেলার গাজীরদরগাহে এ বিয়ে সম্পন্ন হয়। কর্মসংস্থানের জন্য বরকে একটি করে ভ্যান ও কনেকে সেলাই মেশিন দেয়া হয়েছে। একই সঙ্গে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়েছে নবদম্পতিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।