বিজিএমইএ সভাপতি এসএম মান্নানের (কচি) মাতা জাহানারা বেগম (৮৫) গতকাল বিকালে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
জাহানারা বেগমের মৃত্যুতে বিজিএমইএ ও পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত। বিজিএমইএ মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
গতকাল বাদ এশা মিরপুর ১১ নম্বরে অবস্থিত মিরপুর বাংলা স্কুল (বালক শাখা) প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি










