গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি বলে জানান জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী।
ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।










