উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। অগ্নিকাণ্ডে প্রাণ হারান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীসহ অনেকে। সেই হৃদয়বিদারক ঘটনার স্মৃতি এখনো দগদগে ক্ষতের মতো বয়ে বেড়াচ্ছেন অনেকে।

এ দুর্ঘটনা নিয়ে একটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। মাইলস্টোন’স ট্র্যাজেডি শিরোনামের গানটিতে গীতিকার নিজেই সুরারোপ করেছেন। আর গানটি কণ্ঠে ধারণ করেছেন শিল্পী আরিফ রহমান জয়। সংগীতায়োজন করেছেন রোমান রহমান।

গানটি ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একইসঙ্গে গানটির একটি এআই-নির্ভর ভিডিও উন্মুক্ত হয়েছে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ভেরিফায়েড ফেসবুক পেজে।

খালিদ সংগীতের মাইলস্টোন’স ট্র্যাজেডি গানের ইউটিউব লিংক: https://youtu.be/DKIsa0VhEFE?si=fEU0fSTSPicoyWKd