নওগাঁর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র  রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্বব্যাংকের বাংলাদেশের সিনিয়র সোশ্যাল প্রটেকশন ইকোনোমিস্ট আনিকা রহমান, অপারেশন কনসালটেন্ট সোশ্যাল প্রটেকশন অ্যান্ড জব নওশিন সুবাহান রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তারা রেইজ প্রকল্পের আওতায় মৌসুমীর প্রধান কার্যালয়ে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফর মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী, রেইজ প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলীসহ অনেকে।


উল্লেখ্য, পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রেইজ প্রকল্প বাস্তবায়ন করছে নওগাঁর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’।