২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে ফেনী শহরের
কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার ও পুলিশ সুপার জাকির হাসান।
এরপর একে একে শ্রদ্ধা জানান ফেনী জেলা প্রশাসনের সহকারি কমিশনার
সিফাত বিনতে আরা, ভাষাশহীদ
আবদুস সালামের পরিবার, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী সরকারি
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইনসহ আরো অনেকে।
এদিন ভোর থেকে ৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। মূহুর্তের
মধ্যে পুরো শহীদ মিনার বেদী ফুলে ফুলে ভরে যায়।










