যখন এক বছর-দেড় বছর যাবে তখন মানুষ আমাদের কাছে এ জবাবদিহিতাগুলো আশা করবে। এখন সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করছে না, তারা সহযোগিতা করছে কাজগুলো শুরু করতে। কিন্তু সময় যেতে বেশি সময় লাগবে না।’
গতকাল বিকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে প্রশাসনের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত পৌর শহরের লামচরী এলাকার কৃতী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। লামচরী জামে মসজিদ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় পৌরসভার দায়িত্বরত কর্মকর্তাদের নাগরিক সুবিধার কোনো কাজই দৃশ্যমান নয় বলে ক্ষোভ প্রকাশ করেন এ্যানি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে যত জায়গায় গিয়েছি, সাধারণ মানুষের বক্তব্য শুনেছি—প্রচুর জলাবদ্ধতা, আশপাশের রাস্তাঘাট বেহাল ও রাস্তাগুলো সরু। আমরা নির্বাচিত হওয়ার পর এক মাসের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী রেললাইন, ফোর লাইনসহ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করে দিয়েছি। অনেকেই বলতে পারেন—এগুলো অনেক আগের প্ল্যান ছিল। আমরা বলব প্ল্যান তো অনেক থাকে, কিন্তু কাজটা কোথায় আটকে আছে, সেটাকে ঠিক করে দৃশ্যমান করাই আসল ব্যাপার। প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরবাসীর জন্য খুবই আন্তরিকতা দেখিয়েছেন।’
লক্ষ্মীপুর পৌরসভার কার্যক্রমের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ পৌরসভার কার্যক্রম আমরা এখনো ভালোভাবে নিতে পারিনি। নির্বাচন হলে একজন মেয়র আসবে। কিন্তু পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃশ্যমান কোনো কাজ আমার চোখে পড়ে না। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ হচ্ছে না। রাস্তা বলেন, জলাবদ্ধতা বলেন, পানি নিষ্কাশনের ড্রেন বলেন, প্রতিটি ওয়ার্ডে ময়লা-আবর্জনা, রাস্তা সংস্কারমূলক কাজ বলেন, কোনো একটা কাজেই নাগরিকদের সহযোগিতা করছে না পৌরসভা।’
পরে বিকালে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলী এলাকায় নামফলক উন্মোচন করে ও বেলুন উড়িয়ে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী।










