চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে নগরীর কোতোয়ালি এলাকা থেকে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার তাজুল ইসলাম (৪৮) চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচলকারী শাহ আমানত পরিবহনের বাসের চালক।
এর আগে সোমবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগরে শাহ আমানত পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে চুয়েটের তিন শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে শান্ত সাহা ও তৌফিক হোসেন মারা গেছেন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।










