গতকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আদেশ দেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হয়েছে তারা হলেন—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রমুখ।
কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান, মেজর (অব.) রুহুল আমিন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং কমান্ডার মো. আশেকুর রহমান সৈকত।
তাদের মধ্যে অন্য মামলায় গ্রেফতার রয়েছেন আবদুর রহমান বদি, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর জহিরুল আমিন।
২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ৪৬ বছর বয়সী একরামুল হক। পরবর্তী সময়ে একরামুলের মেয়ের ‘আব্বু তুমি কান্না করতেছ যে...’ অডিও রেকর্ড প্রকাশ পেলে তা নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।










