ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কভিড মহামারীর সময়ে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সহযোগিতার অংশ হিসেবে স্মার্টফোনের জন্য সুদবিহীন সফট লোন বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ সার্ভিসের মাধ্যমে লোনের ৪৮ লাখ ৮ হাজার টাকা এরই মধ্যে শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্টে বিতরণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, সুদবিহীন সফট লোনের জন্য প্রাথমিকভাবে ৮৮৮ জন শিক্ষার্থী আবেদন করে। চূড়ান্তভাবে তাদের মধ্যে ৬০১ জন শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে।









