ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজটি বন্ধে থানায় জিডি করেছেন অভিনেতার মামা আলমগীর কুমকুম। সিলেট কোতোয়ালি মডেল থানায় তিনি এ জিডি করেন। ‘বুকের ভেতর আগুন’ নামের ওই সিরিজটি ওটিটি প্লাটফর্ম হইচইয়ের জন্য নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
গতকাল দুপুরে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘সালমান শাহর মামা একটি জিডি করেছেন। বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগোবে।’









