বাংলাদেশে এক বছর কারাভোগ শেষ করা জিতেন্দ্র দাস (৪২) নামের এক ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। জিতেন্দ্রর মা মিয়াকা দেবী উপস্থিত থেকে তার ছেলেকে বুঝে নেন।