সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে । মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম।

তিনি বলেন, ‘আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে নতুন কোনো তারখ এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই নতুন তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছ।

মহাপরিচালক আরো বলেন, ‘স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারির প্রস্তাব এসেছে। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। শিগগিরই তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিব জানান, ‘২ তারিখের পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে।’