বাংলাদেশ যুব ফেডারেশনে যোগদান করেছেন বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতাসহ ১৫ জন। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, আজ সকাল ১১টায় হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যুব ফেডারেশনে যোগ দেন। ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাবেক কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাবেক নেতা মো. সৌরভ, মো. রুবেল মিয়া, মো. আলমগীর হোসেন, নুরুন্নবী, রতনসহ ১৫ জন।
যোগদান অনুষ্ঠানে যুব ফেডারেশনের লক্ষ্য, মতাদর্শ, সদস্যপদের যোগ্যতা এবং সাংগঠনিক নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং একটি উৎপাদনশীল, কর্মমুখী ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামকে বেগবান করতে দেশের দেশপ্রেমিক ও প্রগতিশীল তরুণদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। প্রাণ-প্রকৃতি রক্ষা, সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ সুজন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মুঈজ, কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ, শুভাশিস ভট্টাচার্য, আইরিন আক্তার, জামান কবীর, রাজা আহমেদ জুম্মন, ঢাকা জেলার সদস্য জাসেম আলমসহ অন্যরা।










