দেশীয় একটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ রাজবাড়ীতে সাব্বির মন্ডল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাব্বির মণ্ডলের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আরো দুটি মামলা হবে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।