ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে স্প্রিং ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন মডার্ন ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বদরুল হুদা খান ও ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী স্পেশাল ট্রাইব্যুনাল, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, আইন অনুষদের ডীন এ.বি.এম. ইমদাদুল হক খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম ইকবাল আজিম, কলা অনুষদের ডীন ড. শাফিয়া আখতার, জীবন বিজ্ঞান অনুষদের এডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ।

এসময় বক্তারা শিক্ষার্থীদেরকে মনোযোগী, নৈতিক ও পেশাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সেইসঙ্গে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, বিভিন্ন সেবা, ক্লাব কার্যক্রম ও ক্যাম্পাস লাইফ সম্পর্কে ধারণা দেয়া হয়।

-বিজ্ঞপ্তি