ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর ১০ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। ফাইনালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দলকে পরাজিত করে আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
চ্যাম্পিয়ন দলে গবেষক ছিলেন সাকিব খন্দকার, ওরালিস্ট হিসেবে জারিন সাদাফ লোপা ও পারিশা মেহেজাবিন এবং অতিরিক্ত গবেষক ছিলেন মো. সাকিব সরকার। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এ.বি.এম. ইমদাদুল হক খান ও মো. ওমর ফারুক তামিম।
এ উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা ও রেজিস্ট্রার ড. আবুল বাশার খান দলটিকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় পর্বে দেশের ৪৮টি আইন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজনটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও বিশ্বে তৃতীয় বৃহত্তম জাতীয় জেসাপ প্রতিযোগিতায় পরিণত হয়। বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের দশটি আসরের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি এ পর্যন্ত ছয়বার আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
-বিজ্ঞপ্তি














