ইস্টার্ন
ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত
হয়েছেন মো. আলী
আজ্জম।
সম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত
হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ডের বিদায়ী চেয়ারম্যান ড. শামসুদ্দোহা
খন্দকার।
এর
আগে আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রেজারার, ভর্তি ও
শৃঙ্খলাবিষয়ক বোর্ড কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি
মেসার্স ফাতেমা স্টিল করপোরেশনের স্বত্বাধিকারী ও রিয়েল এস্টেট
প্রতিষ্ঠান আল জামিল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান
এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
তিনি জমিলা লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান।
—বিজ্ঞপ্তি















