ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথ কেয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী আর ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ) মোহাম্মদ ফাইজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কে. এম. মনিরুল ইসলাম ও মো. মহিউদ্দীন মজুমদার। ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারেক সামী রহমান।

এ সমঝোতা স্মারকের আওতায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কেবিন সেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন।

এ সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য হবে। সেইসঙ্গে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা উভয় প্রতিষ্ঠানের।

-বিজ্ঞপ্তি