গাইবান্ধায় রেলপথের দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় রংপুর বিভাগ থেকে ঢাকা পর্যন্ত আগের রেয়াতি পদ্ধতি চালুর দাবি এলাকাবাসীর। গতকাল বেলা ১১টায় গাইবান্ধা রেলস্টেশন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আধুনিকায়ন ও ভাড়া কমানো আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্র-সংস্কার আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মৃণাল কান্তি বর্মণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মণ, সাধারণ সম্পাদক কামরুল হাসান ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সিনিয়র সাধারণ সম্পাদক লায়ন সামিউল আলম রাসু।
বক্তারা বলেন, রেয়াতি তুলে নেয়ায় ভাড়া বেড়েছে ৩০-৪০ শতাংশ।










