গতকাল রাতে শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগের অধীন ভর্তি করা হয়। ভর্তির পর পরই তাদের খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিশু দুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে কুষ্টিয়া থেকে মেডিকেলে নিয়ে আসেন শিশুর অভিভাবকরা।

এ সময় উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পত্রিকায় এসেছে, একটা গরিব বাবা-মার দুইটা জোড়া লাগা মেয়ে সন্তান হয়েছে এবং পরবর্তী পর্যায়ে তাদের চিকিৎসা করার মতো খরচ বহন করতে পারছিল না। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল (রোববার) তাদের বাবার সাথে আমি টেলিফোনে যোগাযোগ করি এবং এখানে নিয়ে আসতে বলি। আমার সেই অনুরোধে এখানে নিয়ে এসেছে এবং আমি তাদের আশ্বস্ত করেছি যে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাব। আমাদের যত বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, প্রয়োজনে বাইরে থেকে চিকিৎসক নিয়ে বোর্ড গঠন করে বাচ্চা দুইটাকে আমরা চিকিৎসা সেবা দেব, যাতে করে আল্লাহ শিশু দুটিকে বাঁচিয়ে রাখেন।’