ফলে তার কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। হাইকোর্টের দেয়া অন্তর্বর্তী জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। সাবেক এ প্রধান বিচারপতির আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, সোমবার চেম্বার জজ রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলে ‘নো অর্ডার’ দিয়ে হাইকোর্টের জামিন বহাল রেখেছেন।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব পান খায়রুল হক। পরের বছরের ১৭ মে তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান।