নতুন প্রজন্মকে দেশীয় পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজবাড়ীতে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কালেক্টরেট স্কুলে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের উৎসবের ফলে দেশীয় পিঠার প্রতি আগ্রহ বাড়বে শিক্ষার্থীদের। পিঠার নাম ও স্বাদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এটি বানানোর আগ্রহ তৈরি হবে তাদের মধ্যে।
রাজবাড়ীতে পিঠা উৎসব
নতুন প্রজন্মকে দেশীয় পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজবাড়ীতে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।










