আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে ফেনীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক শওকত আরা কলি।