বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় ভেজাল আইসক্রিম তৈরি ও বাজারজাতের অপরাধে তাছলিমা বেগম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের নাগের বাজার এলাকার ওই কারখানায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অনুমোদন না নেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
জরিমানা
বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় ভেজাল আইসক্রিম তৈরি ও বাজারজাতের অপরাধে তাছলিমা বেগম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









