ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় ইসি।

ইসি জানায়, ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বৈধতা বহাল রাখা হল।

এর আগে গতকাল শনিবার আপিল শুনানিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর বাকবিতণ্ডা হয়।

আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ এনে তার মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।