যশোরে প্রত্যন্ত অঞ্চলের ১০০ অসচ্ছল শিক্ষার্থীকে সাইকেল উপহার দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে গতকাল দুপুরে তাদের হাতে সাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বীরপ্রতীক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল দেয়া হয়। এখন হেঁটে স্কুলে আসা-যাওয়ার কষ্ট তাদের দূর হয়েছে বলে মনে করে শিক্ষার্থীরা।