এ সময় তিনি নব উন্মোচিত বিসিএএসপিএস ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরজমিনে পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএসের ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন। সম্প্রতি বিসিএএসপিএস সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০-এর অধীনে আরজেএসসি-তে নিবন্ধিত হয়েছে।
গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশারের এয়ার অধিনায়করা, বিমান বাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, বিসিএএসপিএসের গভর্নিং বডির সদস্যরা ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর










