চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডিসির মূল সনদ না থাকায় ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় সরকারি কর্ম কমিশন সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে। স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অতিসত্ত্বর জানিয়ে দেয়া হবে।
সহকারী সার্জনের ১৯ জনের রেজিস্ট্রেশন নম্বর হলো- ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬। সহকারী ডেন্টাল সার্জন দুজনের রেজিস্ট্রেশন নম্বর হলো- ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫।
এছাড়া সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন পাওয়া ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩ নম্বর রেজিস্ট্রেশন নম্বরধারী অবতীর্ণ প্রার্থীদের এমবিবিএস সনদ না থাকায় উল্লিখিত দুইজন প্রার্থীর প্রাথিতা বাতিল করা হলো।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। শিগগির তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করল পিএসসি।










